পোস্টগুলি

বাংলা সাহিত্য লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আমি আছি সবার মাঝে

ছবি
আমি আছি সবার মাঝে আমি আছি সবার মাঝে। সকালবেলায় যখন শহর ঘুম ঘুম চোখ মেলে, আমি হাঁটি মানুষের মুখের ভিড়ে। সন্ধ্যায় যখন সবাই ক্লান্ত হয়ে ঘরে ফেরে, আমি দাঁড়িয়ে থাকি সেইসব মুখগুলোর পাশে— যাদের ঘরে আলো জ্বলে না, যারা ভালোবাসা বোঝে, অথচ ভালোবাসা পায় না। আমি দল বুঝি না, জাত বুঝি না, আমি শুধু মানুষ বুঝি। আমি কারও ধর্ম দেখি না, দেখি তার চোখে থাকা অশ্রু। আমি কারও পরিচয় জিজ্ঞেস করি না, জিজ্ঞেস করি— ‘তোমার কিছু লাগবে?’ দুঃখ পাই যখন কারো কান্না শুনি। মনে হয় যদি পারতাম, সেই কান্নাকে মুছে দিতে। অর্থ নেই হাতে, কিন্তু থাকলে আমি এক মুহূর্ত দেরি করতাম না। আমি দিতে চাইতাম, খোলা হাতে— আশ্রয়হীনকে আশ্রয়, ক্ষুধার্তকে খাদ্য, ক্লান্ত পথিককে একটু পানি, বৃদ্ধকে একটু সাহচর্য। কেউ যখন চুপচাপ দাঁড়িয়ে থাকে রাস্তার ধারে, আমি বুঝি, সে কোনো কিছু বলার অপেক্ষায় আছে। একটা ভালোবাসার শব্দ, একটা নির্ভরতার স্পর্শ— অনেক সময় সেটাই মানুষকে বাঁচিয়ে রাখে। আমি চাই না বিখ্যাত হতে, চাই না বড় কিছু হত...

এইতো জীবন

ছবি
এইতো জীবন — এক আক্ষেপ, এক উপলব্ধি জীবন বেশি সময়তো নয়, যতটুকুই সময়, অনেক সময় হয় অপচয় কতো জয়, কতো ক্ষয়, কতো ভয় আশা-নিরাশার দোলাচালে বেঁচে রয় সময় ফুরিয়ে গেলে চলে যেতে হয়। জীবন বেশি সময়তো নয়।। জীবন বেশি সময়তো নয়, খুবই অল্প সময়, চাওয়া-পাওয়ার জয়-পরাজয় প্রেম-বিয়ে ভালোবাসাও তো হয় কেউ ব্যর্থ, সফলতায় জীবন মধুময় সময় ফুরোলে সবকিছুই স্মৃতি হয়ে রয়। জীবন বেশি সময়তো নয়।। 🖊️ কবি: নিতাই বাবু ✍️ লেখক পরিচিতি: নিতাই বাবু—(মূল নাম: নিতাই চন্দ্র পাল) একজন চিন্তাশীল কবি, ব্লগার ও সমাজ-মনস্ক লেখক। জন্ম ১৯৬৩ সালের জুন মাসে, বাংলাদেশের এক প্রাকৃতিক শোভাময় গ্রামে—নোয়াখালীর মহতাবপুরে। তাঁর শৈশব কেটেছে মুক্তিযুদ্ধের ছায়া ও দারিদ্র্যের বাস্তবতায়, যা তাঁর লেখায় গভীর জীবনবোধ ও সংবেদনশীলতার ছাপ রেখে গেছে। তিনি bdnews24 ব্লগের পুরস্কারপ্রাপ্ত ব্লগার, লেখেন মানবিকতা, শহর-জীবন, নদী-সংস্কৃতি, এবং নান্দনিক সমাজবোধ নিয়ে। তাঁর কবিতায় ফুটে ওঠে সময়ের ক্ষণস্থায়িত্ব, ভালোবাসা, অপচয়, বেদনা এবং আশা-নিরাশার দোলাচল। নিতাই বাবুর লেখনী সরল অথচ হৃদয়গ্রাহী—যেখানে পাঠক খ...

মৃত্যুর কোলে

ছবি
⚰️ মৃত্যুর কোলে শিশু কালটাই ছিলো ভালো থাকতাম মায়ের কোলে, ছিলো না কোনো ভাবনা-চিন্তা, থাকতাম হেসে-খেলে। যখন একটু হাঁটতে শিখলাম, হাঁটি হাঁটি পায়ে, দুষ্টুমি-টা বেজায় বাড়লো সারা পাড়া গাঁয়ে। আরেকটু যখন বড় হলাম, তরতাজা এক কিশোর, তখন কী-আর থাকতাম বাড়ি, মাঠেই হতো ভোর। কিশোর থেকে যুবক যখন, যৌবন দেখা দিলো, যৌবনের আগুনে জ্বলে পুড়ে সব হলো এলোমেলো। জীবনসঙ্গী, ঘর-সংসার, সবই হলো, হলো সন্তানাদি কত-না; হোঁচট খেলাম বার্ধক্যের টানে, জন্মদানকারী মা-বাবার মতো। অবশেষে মায়া-মমতা ছিন্ন করে থাকলাম মৃত্যুর কোলে, মৃত্যুই আমায় নিয়ে গেলো ঐ পরপারে চলে। ✍️ নিতাই বাবু নাগরিক সাংবাদিক, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ০২/০৫/২০২৩ ইং। 📤 এই কবিতাটি শেয়ার করুন: Facebook | Twitter | WhatsApp | Email

কবির মন

ছবি
🖋️ কবির মন কবির মন , শুধু ভাবে — কী যে লিখি এখন কারণে আর অকারণ, রাতদিন যখন-তখন, বিচলিত কবির মন, কী লিখবে যে কখন, ঘুমহীন চোখে, কবি ভাবে বসে সর্বক্ষণ! কবির মন , স্রষ্টার সৃষ্টি নিয়ে ভাবে, কীভাবে হয়েছিল শুরু, শেষ হবে কীভাবে? কী কথা ছিলো, আর কী করছি ভবে, যখন যাবো চলে, তখন কী হবে? কবির মন , ভাবে সুন্দর কেন প্রকৃতি, বিশাল এই পৃথিবী, গোলাকার তার আকৃতি, সাগর-নদী, বন-জঙ্গল, ফল-মূল প্রবৃত্তি, পাহাড়-পর্বত, আকাশ-বাতাস, বসুমতী! কবির মন , ভাবনা — পাখিরা কেন গায়, কষ্ট ওদের, বাসাটা যখন ঝড়ে উড়ে যায়, শত কষ্ট ভুলে গিয়ে আবার বাসা বানায়, সারাদিন উড়ে বেড়ায়, নীড়ে ফিরে সন্ধ্যায়! কবির মন , ভাবনা — দেশ, জাতি ও ধর্ম, সকলেই তো ধর্মানুরাগী, তবু কেন অপকর্ম? বিভিন্ন দেশ, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম, দোষের কী? ধর্মানুসারীরা জানে ধর্মের মর্ম! কবির মন , জীবের জীবন নিয়ে ভাবে, পৃথিবীতে কী করে চলছে, কে কীভাবে? কেউ খাচ্ছে, কেউ মরছে, চলছে এভাবে, তবুও থামেনি সময়, সময় এভাবেই যাবে! ✍️ নিতাই বাবু নাগরিক সাংবাদিক, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ০২/০৫/২০২৩ ইং। ছবি:...