পোস্টগুলি

প্রার্থনা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

আমার ঈশ্বর নিঃশব্দ—গদ্য কবিতা (পর্ব-১০)

ছবি
  🕯️ গদ্য কবিতা – পর্ব–১০ আমার ঈশ্বর নিঃশব্দ আমি যখন ক্লান্ত হয়ে পড়ি, কেউ পাশে দাঁড়ায় না, তখন আমার ঈশ্বর নিঃশব্দে এসে বসে পড়েন আমার পাশে— কিছু বলেন না, শুধু থাকেন। তুমি যখন ‘পবিত্রতা’র খোলসে ঢেকে ফেলো জীবন, আমার ঈশ্বর তখন পলিথিনে মোড়ানো এক শিশুর চোখে জেগে থাকেন। তুমি তাঁকে ডাকো উচ্চ শব্দে— নাম ধরে, আয়াত ধরে, মন্ত্র ধরে। আমি চুপ করে থাকি, কারণ আমার ঈশ্বর শব্দ চেনেন না— তিনি শুধু হৃদয়ের নীরব কাঁপন বোঝেন। তিনি কথা বলেন না। তবু আমি শুনি— আমার ভুলে, আমার কাঁদা মুখে, আমার না-বলা প্রার্থনায় এক অদৃশ্য স্পর্শ হয়ে থাকেন তিনি। তুমি ধর্মের ব্যাখ্যা দাও— তিনি কাদের ঈশ্বর, কোন রাস্তায় যাওয়া যায় তাঁর কাছে। অথচ আমার ঈশ্বর তো পথ চিনিয়ে দেন না, শুধু আমাকে আমার দুঃখ থেকে ডেকে তোলেন। তিনি যখন কাঁদেন, আমি বুঝতে পারি না। কিন্তু যখন আমি কাঁদি, তখন তিনি নিশ্চুপ হয়ে থাকেন— যেন আমিই তাঁর কান্নার প্রতিধ্বনি। আমার ঈশ্বর নিঃশব্দ , কারণ তিনি জানেন— শব্দ যত বাড়ে, তত মিথ্যা ঢেকে দেয় হৃদয়ের সত্য। তিনি বলেন...

অভাবীর প্রার্থনা

ছবি
                   ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ।  হরি বলে হরি, আমি ক্ষুধায় মরি! দাও কিছু মোরে, পেটখানা ভরি। হরি বলে হায়, বলি যে তোমায়, কর্ম দোষে মরে ক্ষুধার জ্বালায়! যার যার ভাগ্য কর্মতেই বদলায়, কর্মতেই শাস্তি ভোগ কড়ায় গন্ডায়। হরি বলে হরি, বুঝিতে না পারি, অভাবে স্বভাব নষ্ট, নিজে কি করি। হরি বলে শুনো, নেইতো অভাব, শুধু অভাব,অভাব, এটা স্বভাব! আছে প্রচুর, তবুও অভাবী ভাব, অল্পতে হইও খুশি, গুছবে অভাব।  হরি বলে হরি, যদি যাই মরি, বলবো না কবু আর ক্ষুধায় মরি। প্রিয় পাঠক , কবিতা ভালো লাগলে দয়াপূর্বক  লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন।  নিতাই বাবু: নাগরিক সাংবাদিক ও ব্লগার, ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সোনালা ব্লগ ও শব্দনীড় ব্লগ । ০৪/০৫/২০২৩ইং।