পোস্টগুলি

সমাজ সচেতনতা লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

কেউ এগিয়ে এলো না!

ছবি
  "একটা মানুষও এগিয়ে এলো না!" নিহতের স্ত্রী কাঁদতে কাঁদতে বলছিলেন— “এতো মানুষ মিলে একটা মানুষকে মারলো, একটা মানুষও এগিয়ে এলো না…” তার কণ্ঠে কান্না ছিলো, কিন্তু তার কথায় ছিলো এক ভয়ংকর প্রশ্নের দহন। তাঁর স্বামীকে প্রকাশ্যে পাথর দিয়ে হত্যা করা হলো, আর চারপাশে শত শত মানুষ দাঁড়িয়ে থাকলো— তাকিয়ে থাকলো। কেউ কিছু বললো না, কেউ হাত বাড়ালো না। কেউ প্রতিবাদ করলো না। কেউ সাহস দেখালো না। এখন প্রশ্ন জাগে… এই দেশের মানুষ কী তবে খুনিদের মৌন সমর্থক? নাকি সবাই শুধু নীরব দর্শক? নির্বাক দাঁড়িয়ে থাকা কি সত্যের পাশে না দাঁড়ানোর অন্য নাম নয়? ভয়ের কাছে আত্মসমর্পণ কি খুনের অনুমোদন নয়? একটি সমাজের ভয়, নির্বাকতা, আর আত্মকেন্দ্রিকতা যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকে থামিয়ে দেয়, তখন অপরাধীরা সাহস পায়—আর নিরীহরা প্রাণ হারায়। এই ঘটনায় শুধু একজন মানুষ মারা যায়নি, আসলে আহত হয়েছে আমাদের মানবতা। মারা গেছে নৈতিকতা। চুপ করে দাঁড়িয়ে থাকা সেই শত শত মানুষ— তারা কি সত্যিই নিরাপদ? 🕯️ আমরা কি এক ভয়াবহ নির্লিপ্তির যুগে প্রবেশ করলাম, যেখানে ন্যায়বোধ নেই, প্রতিবাদ নেই, শুধু আছে চোখ, কিন্তু নেই দৃষ্টি...

ঘরে বাইরে চলছে ক্রিকেট জুয়া

ছবি
     ক্রিকেটের আড়ালে সর্বনাশা জুয়া বর্তমানে হাতে হাতে স্মার্টফোন! ঘরে ঘরে রঙিন টেলিভিশনের ছড়াছড়ি। সাথে পাচ্ছে সীমিত মূল্যে 4G ইন্টারনেট সেবা এবং ওয়াইফাই। দেশের আনাচে-কানাচে, হাট-বাজারে, অলি-গলির প্রতিটি দোকানে চলছে টিভি চ্যানেলে ক্রিকেট খেলা। এই জনপ্রিয় খেলার ভেতরে চলছে আরেক ভয়াবহ খেলা — মরণঘাতী গুপ্ত জুয়া । ক্রিকেটের মাঠে উইকেট খেলে না, খেলে খেলোয়াড়রা। আর মাঠের বাইরের অনেক ভক্ত এই খেলার নামে খেলছে সর্বনাশা জুয়া। আমার ক্রিকেট স্মৃতি ❝সময়টা ছিল স্বাধীনতা পরবর্তী ১৯৭৪-১৯৭৫ সাল। আমরা তখন টেনিস বল দিয়ে ব্যাটবল খেলতাম। বল না থাকলে ছেঁড়া কাপড় মুড়িয়ে বানাতাম বল। স্টাম্প বানাতাম গাছের ডালা বা ইট সাজিয়ে। ব্যাট হিসেবে থাকত কাঠের তক্তা। বল করতাম গড়িয়ে।❞ খেলোয়াড় বলেই জানতাম সবাইকে। উইকেট বা ব্যাটসম্যান শব্দ তখন অজানা। আজ সেই ব্যাটবল হয়ে গেছে জাতীয় ক্রিকেট খেলা, যা নিঃসন্দেহে জাতির জন্য এক গৌরব। জাতীয় ক্রিকেট ও তার উত্থান: ক্রিকেটের জন্ম ষোড়শ শতকে হলেও প্রথম টেস্ট খেলা শুরু হয় ১৮৭৭ সালে। বাংলাদেশের ক্রিকেট আন্তর্জাতিক অঙ্গনে আত্মপ্রকাশ করে ১৯৭৯ সালে...