মৃত্যুর কোলে



⚰️ মৃত্যুর কোলে

শিশু কালটাই ছিলো ভালো
থাকতাম মায়ের কোলে,
ছিলো না কোনো ভাবনা-চিন্তা,
থাকতাম হেসে-খেলে।

যখন একটু হাঁটতে শিখলাম,
হাঁটি হাঁটি পায়ে,
দুষ্টুমি-টা বেজায় বাড়লো
সারা পাড়া গাঁয়ে।

আরেকটু যখন বড় হলাম,
তরতাজা এক কিশোর,
তখন কী-আর থাকতাম বাড়ি,
মাঠেই হতো ভোর।

কিশোর থেকে যুবক যখন,
যৌবন দেখা দিলো,
যৌবনের আগুনে জ্বলে পুড়ে
সব হলো এলোমেলো।

জীবনসঙ্গী, ঘর-সংসার, সবই হলো,
হলো সন্তানাদি কত-না;
হোঁচট খেলাম বার্ধক্যের টানে,
জন্মদানকারী মা-বাবার মতো।

অবশেষে মায়া-মমতা ছিন্ন করে
থাকলাম মৃত্যুর কোলে,
মৃত্যুই আমায় নিয়ে গেলো
ঐ পরপারে চলে।


✍️ নিতাই বাবু
নাগরিক সাংবাদিক,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
০২/০৫/২০২৩ ইং।

📤 এই কবিতাটি শেয়ার করুন:

Facebook Facebook | Twitter Twitter | WhatsApp WhatsApp | Email Email

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

হিন্দুধর্মের আঠারোটি মহাপুরাণ — নাম, বর্ণনা ও গুরুত্ব

হিন্দু ধর্মে শ্রাদ্ধ কবে ও কিভাবে পালন করা হয় — সময়, রীতি ও আধুনিক প্রাসঙ্গিকতা

একাদশী থেকে বিজয়া দশমী পর্যন্ত দুর্গার মহাযুদ্ধ ও মহিষাসুর বধ