এইতো জীবন

এইতো জীবন

— এক আক্ষেপ, এক উপলব্ধি

জীবন বেশি সময়তো নয়,
যতটুকুই সময়, অনেক সময় হয় অপচয়
কতো জয়, কতো ক্ষয়, কতো ভয়
আশা-নিরাশার দোলাচালে বেঁচে রয়
সময় ফুরিয়ে গেলে চলে যেতে হয়।
জীবন বেশি সময়তো নয়।।

জীবন বেশি সময়তো নয়,
খুবই অল্প সময়, চাওয়া-পাওয়ার জয়-পরাজয়
প্রেম-বিয়ে ভালোবাসাও তো হয়
কেউ ব্যর্থ, সফলতায় জীবন মধুময়
সময় ফুরোলে সবকিছুই স্মৃতি হয়ে রয়।
জীবন বেশি সময়তো নয়।।


🖊️ কবি: নিতাই বাবু

✍️ লেখক পরিচিতি:

নিতাই বাবু—(মূল নাম: নিতাই চন্দ্র পাল) একজন চিন্তাশীল কবি, ব্লগার ও সমাজ-মনস্ক লেখক। জন্ম ১৯৬৩ সালের জুন মাসে, বাংলাদেশের এক প্রাকৃতিক শোভাময় গ্রামে—নোয়াখালীর মহতাবপুরে। তাঁর শৈশব কেটেছে মুক্তিযুদ্ধের ছায়া ও দারিদ্র্যের বাস্তবতায়, যা তাঁর লেখায় গভীর জীবনবোধ ও সংবেদনশীলতার ছাপ রেখে গেছে।

তিনি bdnews24 ব্লগের পুরস্কারপ্রাপ্ত ব্লগার, লেখেন মানবিকতা, শহর-জীবন, নদী-সংস্কৃতি, এবং নান্দনিক সমাজবোধ নিয়ে। তাঁর কবিতায় ফুটে ওঠে সময়ের ক্ষণস্থায়িত্ব, ভালোবাসা, অপচয়, বেদনা এবং আশা-নিরাশার দোলাচল।

নিতাই বাবুর লেখনী সরল অথচ হৃদয়গ্রাহী—যেখানে পাঠক খুঁজে পায় নিজের জীবনের প্রতিচ্ছবি।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর ভাবনা

মা নাই যার, সংসার অরণ্য তার