অভাবীর প্রার্থনা

                 ছবি ইন্টারনেট থেকে সংগ্রহ। 

হরি বলে হরি, আমি ক্ষুধায় মরি!
দাও কিছু মোরে, পেটখানা ভরি।

হরি বলে হায়, বলি যে তোমায়,
কর্ম দোষে মরে ক্ষুধার জ্বালায়!
যার যার ভাগ্য কর্মতেই বদলায়,
কর্মতেই শাস্তি ভোগ কড়ায় গন্ডায়।

হরি বলে হরি, বুঝিতে না পারি,
অভাবে স্বভাব নষ্ট, নিজে কি করি।

হরি বলে শুনো, নেইতো অভাব,
শুধু অভাব,অভাব, এটা স্বভাব!
আছে প্রচুর, তবুও অভাবী ভাব,
অল্পতে হইও খুশি, গুছবে অভাব। 

হরি বলে হরি, যদি যাই মরি,
বলবো না কবু আর ক্ষুধায় মরি।

প্রিয় পাঠক, কবিতা ভালো লাগলে দয়াপূর্বক 
লাইক/কমেন্ট ও শেয়ার করে বাধিত করবেন। 

নাগরিক সাংবাদিক ও ব্লগার,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
০৪/০৫/২০২৩ইং।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাবা লোকনাথ ব্রহ্মচারী — জীবন, সাধনা ও উত্তরাধিকার

হিন্দু ধর্মে শ্রাদ্ধ কবে ও কিভাবে পালন করা হয় — সময়, রীতি ও আধুনিক প্রাসঙ্গিকতা

বিশ্বকর্মা পূজা — ইতিহাস, কাহিনি ও তাৎপর্য