স্বরবর্ণের অক্ষরগুলোর কথোপকথন

 

🅰️ স্বরবর্ণের অক্ষরগুলোর কথোপকথন

অ বলে শোন রে তোরা আমি অসীম, আমিই সেরা!
এ নিয়ে তোরা কে করবি আমার সাথে জেরা?

আ বলে আমি আল্লাহর ভক্ত, সেটা তুমি জানো?
আরও হলাম আকাশকুসুম, এবার আমায় গুরু মানো!

ই বলে আমি কি দেখাতে পারি আমার ইচ্ছাশক্তি?
আমি থাকি ইশারায়, তাই সবাই আমায় করে ভক্তি!

ঈ বলে দেখ দেখি! আমি আছি স্বয়ং ঈশ্বরের কৃপায়!
আমার ভক্ত ঈমানদার, তবুও চিনছিস না আমায়?

উ বলে আমি আছি সবার উপরে সকল উৎসবে,
করো না তুচ্ছ! একটু খেয়াল করে ভেবে দেখ সবে।

ঊ বলে শুনলাম সবার কথা, শুনলাম সব গুণকীর্তন,
ঊষালগ্নে আমায় দেখে শুরু করে হরিনাম সংকীর্তন।

ঋ বলে শোন সবাই, আমি তোদের ঋণ দিয়ে চালাই,
ঋষি, কৃষি যত আছে আমাকে ঋ নামে চিনে সবাই।

এ বলে এই যা! এঁরা আমায় কেন দিয়েছে রে বাদ?
এবাদত ছাড়া কি গ্রহণ করতে পেরেছে স্বর্গের স্বাদ?

ঐ বলে চুপ থাক তোরা, ধেয়ে আসছে ঐরাবত!
ক্ষেপে গেলে বিপদ, যতই করিছ তোরা এবাদত!

ও বলে হায়রে কপাল! ওলকচু খাইছনি কোনকালে?
ওলকচুতে গলা ধরে, মনে থাকে ইহকাল পরকালে!

ঔ বলে ঘাবড়াবে না! আমি দিব তোদের ঔষধ বানিয়ে,
ঔষধ খেলে সেরে যাবে, ও-কে তোরা দে জানিয়ে।


নিতাই বাবু

নিতাই বাবু

পুরস্কারপ্রাপ্ত নাগরিক সাংবাদিক – ২০১৭। লেখালেখির শুরু শৈশবে, এখনো চলছে।
মূলত সমাজ, সংস্কৃতি, স্মৃতিচারণা ও ছন্দনিবদ্ধ রচনায় আগ্রহী।
ভাষার শুদ্ধচর্চা ও সাহিত্যসমৃদ্ধ বাংলার প্রতি অগাধ ভালোবাসা।

🌐 ব্লগ: নিতাই বাবু ব্লগ | জীবনের ঘটনা | চ্যাটজিপিটি ভাবনা

পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন:

Facebook Facebook Twitter Twitter WhatsApp WhatsApp Email Email

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

বাবা লোকনাথ ব্রহ্মচারী — জীবন, সাধনা ও উত্তরাধিকার

বিশ্বকর্মা পূজা — ইতিহাস, কাহিনি ও তাৎপর্য

হিন্দু ধর্মে শ্রাদ্ধ কবে ও কিভাবে পালন করা হয় — সময়, রীতি ও আধুনিক প্রাসঙ্গিকতা