জন্ম ধর্ম কর্ম


✒️ জন্ম ধর্ম কর্ম

জন্ম সবার একইভাবে, ধর্ম হয় ভিন্ন,
কর্মও ভিন্ন, তবুও কেউ ধন্য, কেউ হয় হীন
কর্ম যার ভালো, ভাগ্যও হয় ভালো,
যদিও গায়ের রং কালো, জ্ঞানে বাড়ায় আলো

মাথার মগজ একরকম, জ্ঞান কিন্তু ভিন্ন,
কেউ হয়ে ওঠে সভ্য মানুষ, কেউ রয়ে যায় বন্য।
জন্ম, কর্ম, ধর্ম, থাকে ভিন্ন ভিন্ন মতান্তর,
এইভাবেই চলে জগৎ, চলবে যুগযুগান্তর।

✍️ নিতাই বাবু
নাগরিক সাংবাদিক,
ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
📅 ০১/০৫/২০২৩ ইং

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আমার শৈশবের বন্ধু— শীতলক্ষ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বর ভাবনা

মা নাই যার, সংসার অরণ্য তার